শিক্ষা

AI দিয়ে সফটওয়্যার। গ্রাহকের জন্য সমাধান।

AI Driven Software Building & Startup Program

সফটওয়্যার বানাও।
ব্যবসা গড়তে শেখো।

AI দিয়ে অ্যাপ তৈরির পাশাপাশি গ্রাহক খোঁজা, বিক্রি ও দল গড়ার প্রস্তুতি নাও।

স্টার্টআপ সুযোগপ্রোগ্রাম শেষে নির্বাচিতদের জন্য
7-Day Money Backরিফান্ড পলিসি অনুযায়ী

৳২,০০০ দিয়ে শুরু করো

মোট ৳৬,০০০ · এরপর ২ মাসে ৳২,০০০ করে

শিক্ষা / তোমার শেখার যাত্রা

ছোট একটি আইডিয়া থেকেই শুরু

সমস্যা থেকে
ব্যবসার সমাধান।
০১বোঝোগ্রাহকের আসল সমস্যা
০২তৈরি করোAI দিয়ে কার্যকর সমাধান
০৩বিক্রি শেখোডেমো, দাম ও প্রস্তাব
তোমার প্রথম ব্যবসার প্রস্তুতি

ছোট ব্যবসা থেকে শুরু, দল নিয়ে এগিয়ে যাও।

শেখার সময়টা তোমার সুবিধামতো
ক্লাস মিস হয়েছে?রেকর্ডিং থেকে দেখে নাও

বানাতে পারা আর বিক্রি করতে পারা আলাদা দক্ষতা

অ্যাপ বানালে।
কিন্তু কিনবে কে?

টুল দিয়ে ওয়েবসাইট বা অ্যাপ তৈরি করা যায়। ব্যবসা গড়তে জানতে হয় কার সমস্যার সমাধান করছ, কেন সে টাকা দেবে এবং কীভাবে তার কাছে পৌঁছাবে। এই প্রোগ্রামে দুটো দিক একসঙ্গে শিখবে।

যেখানে আটকে যাচ্ছ

  • আইডিয়া আছে, কিন্তু কোন সমস্যাটি আগে সমাধান করবে বোঝো না।
  • ডেমো বানিয়েছ, কিন্তু সম্ভাব্য গ্রাহকের কাছে কীভাবে দেখাবে জানো না।
  • ফিচার আছে, কিন্তু দাম, অফার ও বিক্রির পরিকল্পনা নেই।
  • একা কাজ করতে গিয়ে দায়িত্ব ও পরবর্তী পদক্ষেপ গুছিয়ে উঠতে পারছ না।

যে প্রস্তুতি নিয়ে এগোবে

  • ছোট ব্যবসার কাজ ও সমস্যার ভিত্তিতে একটি সমাধান বেছে নেওয়া।
  • AI দিয়ে ব্যবহারযোগ্য সফটওয়্যার তৈরি, পরীক্ষা ও প্রকাশ করা।
  • গ্রাহককে ডেমো দেখানো, প্রস্তাব দেওয়া ও দাম নির্ধারণের অনুশীলন।
  • মতামত নিয়ে উন্নতি করা এবং দলের দায়িত্ব ভাগ করা।

শুধু ভিডিও দেখা নয়, কাজের প্রস্তুতি

শেখার সঙ্গে যা তৈরি করবে

  1. ০১

    সমস্যা ও গ্রাহকের পরিকল্পনা

    কাদের জন্য কাজ করবে, তাদের বর্তমান সমস্যা কী, তোমার সমাধান কেন প্রয়োজন: এক পাতায় গুছিয়ে লেখা।

  2. ০২

    দেখানোর মতো সফটওয়্যার ডেমো

    মূল কাজটি করে এমন ছোট একটি প্রজেক্ট, পরীক্ষা করে অনলাইনে প্রকাশের প্রস্তুতি।

  3. ০৩

    বিক্রির প্রস্তাব ও মূল্য পরিকল্পনা

    সম্ভাব্য গ্রাহককে কী দেখাবে, কী সুবিধা বোঝাবে এবং কীভাবে পাইলট প্রস্তাব দেবে তার অনুশীলন।

  4. ০৪

    দল ও পরবর্তী কাজের পরিকল্পনা

    কে কী করবে, কী খরচ হবে, কোথা থেকে মতামত নেবে এবং পরের সংস্করণে কী বদলাবে।

এগুলো শেখা ও অনুশীলনের লক্ষ্য। গ্রাহক, আয়, চাকরি বা বিনিয়োগ নিশ্চিত করার প্রতিশ্রুতি নয়।

শুরু ছোট ব্যবসার বাস্তব সমস্যা থেকে

কী ধরনের সমাধান নিয়ে কাজ করা যায়?

নিচেরগুলো শেখার সম্ভাব্য প্রকল্পের উদাহরণ, শিক্ষার্থীদের সম্পন্ন কাজ বা বিক্রির দাবি নয়।

দোকান

অর্ডার ও বাকি হিসাব

খাতায় ছড়িয়ে থাকা অর্ডার, ক্রেতার বাকি ও পরিশোধের তথ্য এক জায়গায় রাখার সমাধান।

সেবা ব্যবসা

বুকিং ও ফলোআপ

কখন কার বুকিং, কাজের অবস্থা কী এবং কাকে আবার যোগাযোগ করতে হবে তা গুছিয়ে রাখা।

ছোট দল

কাজ ও রিপোর্ট

কে কোন কাজ করছে, সময়সীমা ও অগ্রগতি নিয়ে ছোট দলের জন্য সহজ একটি টুল।

ভর্তির আগে ডেমো ক্লাস দেখো →

শুরু করার জন্য যা দরকার

এই পথটা কি
তোমার জন্য?

নতুন শিক্ষার্থী, নিজে অ্যাপ বানিয়ে পরের ধাপে আটকে থাকা নির্মাতা, অথবা ব্যবসার সমস্যা নিয়ে কাজ করতে চাওয়া ভবিষ্যৎ উদ্যোক্তা: নিয়মিত অনুশীলন করতে চাইলে এই প্রোগ্রাম তোমার জন্য।

শুধু দ্রুত আয় বা নিশ্চিত চাকরি খুঁজলে এই প্রোগ্রাম সেই প্রতিশ্রুতি দেয় না।

১৬ বছরের বেশিশেখার আগ্রহঅনুশীলনের সময়কম্পিউটার প্রয়োজন

শেখা থেকে সফটওয়্যার, বিক্রি ও স্টার্টআপ

চার মাসে ডিজিটাল ভিত্তি, AI দিয়ে প্রজেক্ট, গ্রাহকের কাছে উপস্থাপন এবং দল নিয়ে ব্যবসা শুরুর প্রস্তুতি।

ভিত্তি: কম্পিউটার ও ডিজিটাল কাজ

ফাইল, ইমেইল, ডকুমেন্ট ও স্প্রেডশিট ব্যবহার করে নিজের কাজ গুছিয়ে নাও।

নির্মাণ: AI দিয়ে ব্যবহারযোগ্য সফটওয়্যার

ব্যবসার সমস্যা বুঝে সফটওয়্যার পরিকল্পনা, তৈরি, পরীক্ষা ও অনলাইনে প্রকাশ করা শেখো।

যোগাযোগ: নিজের কাজ ইংরেজিতে বোঝানো

লাইভ অনুশীলনে নিজের আইডিয়া, প্রজেক্ট ও কাজ ইংরেজিতে বোঝাতে শেখো।

ব্যবসা: গ্রাহক, বিক্রি ও দল গড়া

টিম গঠন, গ্রাহকের প্রয়োজন, দাম নির্ধারণ ও প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরুর ধাপ শেখো।

নতুনদের জন্য · কম্পিউটার প্রয়োজন · আগে coding জানা লাগবে না

চার মাসের কারিকুলাম: কোন ধাপে কী করবে

Basic Computer ও AI Software Building পাশাপাশি চলবে। প্রতিটি ধাপে শেখার সঙ্গে একটি কাজের ফল তৈরি করবে।

মাস ১সমস্যা বোঝো, সফটওয়্যারের পরিকল্পনা করোকম্পিউটার ব্যবহার থেকে প্রোডাক্টের পরিকল্পনা
  • ফাইল, ইন্টারনেট, ইমেইল ও ডকুমেন্ট
  • AI-কে নির্দেশনা দেওয়া ও উত্তর যাচাই
  • ব্যবসার সমস্যা, প্রয়োজনীয় ফিচার ও screen sketch

তৈরি করবে: নিজের প্রোডাক্টের প্রাথমিক পরিকল্পনা

মাস ২AI দিয়ে কাজ করে এমন সফটওয়্যার বানাওপরিকল্পনাকে কাজ করে এমন প্রজেক্টে রূপ দেওয়া
  • স্প্রেডশিট ও data ব্যবহারের ভিত্তি
  • ওয়েব ও coding-এর প্রাথমিক ধারণা; AI দিয়ে interface তৈরি
  • Form ও database-এ তথ্য রাখা ও ব্যবহার

তৈরি করবে: ছোট একটি কাজ করে এমন software project

মাস ৩পরীক্ষা করে সফটওয়্যার অনলাইনে প্রকাশ করোভুল ঠিক করে demo অনলাইনে আনা
  • Login, data access ও নিরাপত্তার ভিত্তি
  • AI-এর সাহায্যে code বোঝা, পরীক্ষা ও debugging
  • Version history, deployment ও project presentation

তৈরি করবে: অনলাইনে দেখানোর মতো software demo

মাস ৪গ্রাহককে দেখাও, বিক্রির প্রস্তাব ও দল গড়োদাম, গ্রাহকের মতামত ও ব্যবসা শুরুর পরিকল্পনা
  • Feedback নিয়ে প্রোডাক্ট উন্নত করা
  • টিমের দায়িত্ব, খরচ ও দাম নির্ধারণ
  • Customer demo, pilot proposal ও launch plan

তৈরি করবে: final project ও ব্যবসা শুরুর পরিকল্পনা

প্রতি সপ্তাহে ক্লাস, অনুশীলন ও সাপোর্ট

Basic Computer
২ দিন recorded class
AI Software Building
৩ দিন recorded class
English Communication
এক দিন পরপর ৩ দিন live, প্রতিটি ১ ঘণ্টা
Live Support
Basic Computer-এর জন্য ১ দিন + Software Building-এর জন্য ১ দিন

Recorded class নিজের সুবিধামতো দেখবে। English ও support চলবে শেখার পাশাপাশি।

শেখা → দল → বাস্তব প্রজেক্ট

দল গড়ো।
Nexus-এ একসঙ্গে কাজ করো।

নির্বাচিত সদস্যরা Shikkha Nexus-এ দায়িত্ব ভাগ করে বাস্তব প্রজেক্টে কাজ করবে। নিজের কাজ, দলের অগ্রগতি ও পরের ধাপ থাকবে এক জায়গায়।

NShikkha Nexusকাজের ধাপ
  1. ০১
    সমস্যা বোঝোগবেষণা ও গ্রাহকের প্রয়োজন
  2. ০২
    দল নিয়ে তৈরি করোডিজাইন ও সফটওয়্যার
  3. ০৩
    পরীক্ষা করোনিরাপত্তা ও কাজের মান
  4. ০৪
    বাজারে নিয়ে যাওডেমো, মার্কেটিং ও বিক্রি

কাজের প্রবাহের উদাহরণ

টিমে কাজের সুযোগ

দক্ষতা, পারফরম্যান্স ও প্রজেক্টের প্রয়োজন অনুযায়ী নির্বাচন।

শর্তসাপেক্ষ ফান্ডিং

উদ্যোগ এগিয়ে নেওয়ার সম্ভাবনা; সবার জন্য নিশ্চিত নয়।

সুযোগ ও শর্ত সম্পর্কে জানো

ব্যবসা শুরুর প্রস্তুতি সবার জন্য। টিমে কাজ ও ফান্ডিং আলাদা নির্বাচন ও শর্তের ভিত্তিতে বিবেচিত হবে। ফান্ডিংয়ের যোগ্যতা, পরিমাণ ও প্রক্রিয়া জানতে ভর্তির আগে যোগাযোগ করো।

আমাদের সঙ্গে কথা বলো →

টেক বাংলাদেশ ২.০ / শিক্ষা

যাঁদের অভিজ্ঞতা থেকে শিখবে

সফটওয়্যার তৈরি, বিক্রি, নেতৃত্ব এবং একটি আইডিয়াকে ব্যবসায় রূপ দেওয়ার অভিজ্ঞতা তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাই।

কো-ফাউন্ডার ও প্রধান নির্বাহী কর্মকর্তা, শিক্ষা

মোঃ আতিকুল ইসলাম

বিকাশ, ফুডপ্যান্ডা, Cemindia Projects Ltd, Transrail Lighting Limited, Mir Akhter Hossain Ltd ও Avant Technologies-এর সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে।

বাস্তব কাজের অভিজ্ঞতা থেকে নির্মাণ, ব্যবসা ও দলকে এগিয়ে নেওয়ার শেখাগুলো এই উদ্যোগে নিয়ে আসছেন।

কো-ফাউন্ডার ও চেয়ারম্যান, শিক্ষা আইটি লিমিটেড

মোঃ জুলহাস

কর্পোরেট ও আইটি খাতে বিজনেস ডেভেলপমেন্ট ও সেলস লিডারশিপে কাজ করেছেন। জেনুইন গ্রুপে ৬ বছরের অভিজ্ঞতার পাশাপাশি Creative IT Institute, Edvoy Bangladesh ও English Carnival Bangladesh-এর সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে।

গ্রাহকের প্রয়োজন বোঝা, বিক্রি এবং ব্যবসার সম্পর্ক গড়ে তোলার অভিজ্ঞতা ভাগ করে নেবেন।

আমাদের পক্ষ থেকে

আমরা যা জানি তা শেখো।
তারপর আমাদেরও ছাড়িয়ে যাও।

গত ১০ বছর আমরা কাজ করে, ভুল করে, বই, ব্লগ, গবেষণা ও উন্মুক্ত লেকচার থেকে শেখার চেষ্টা করেছি। শুধু সফটওয়্যার তৈরি নয়, কীভাবে বিক্রি করতে হয়, নেতৃত্ব দিতে হয় এবং শূন্য থেকে একটি উদ্যোগকে আয়ের পথে নিতে হয়, সেগুলোও শিখেছি।

এখন সেই শেখা ছড়িয়ে দিয়ে কয়েকশ নির্মাতা গড়ে তুলতে চাই। তোমাদের সবচেয়ে বেশি শেখাতে চাই কীভাবে শিখতে হয়, প্রশ্ন করতে হয় এবং নিজের কাজ আরও ভালো করতে হয়। তোমাদের অগ্রগতিই এই উদ্যোগের সাফল্যের মাপকাঠি।

টেক বাংলাদেশ ২.০ ও শিক্ষা টিম

শুরুর পথচলার সহযোগীদের ধন্যবাদ

শিক্ষা যখন একটি আইডিয়া ছিল, তখন বিশ্বাস রাখার জন্য আমাদের পরিচালক ও বিনিয়োগকারী মোঃ হাফিজুর রহমান, মোঃ আমিনুল ইসলাম, মোঃ বিপ্লব হাসান, মাহফুর ইসলাম ও তানভীর রহমান সাদকে ধন্যবাদ।

আমাদের কাজ দেখো

ব্যবসার জন্য সফটওয়্যার,
আমাদের নিজেদের উদ্যোগেও।

শিক্ষা কর্পোরেশনের প্রকাশিত পণ্য থেকে কয়েকটি উদাহরণ। এগুলো প্রতিষ্ঠানের কাজ; এই প্রোগ্রামের শিক্ষার্থীদের ফলাফল বা আয়ের দাবি নয়।

শিক্ষা কর্পোরেশনের সব কাজ দেখো ↗

ফি নিয়ে সব কথা পরিষ্কার

একসঙ্গে পুরো ফি নয়।
শুরু করো ৳২,০০০ দিয়ে।

মোট প্রোগ্রাম ফি ৳৬,০০০। ৩ ধাপে পরিশোধ করতে পারবে। আলাদা আবেদন ফি নেই।

প্রথম ৭ দিন ক্লাস করে সিদ্ধান্ত নাও

ভালো না লাগলে নির্ধারিত রিফান্ড পলিসি অনুযায়ী টাকা ফেরতের সুযোগ রয়েছে।

রিফান্ড পলিসি পড়ো

তোমার শেখার পরিকল্পনা

মোট প্রোগ্রাম ফি

৳৬,০০০

  • আজ, ভর্তির সময়৳২,০০০
  • পরবর্তী মাস৳২,০০০
  • তার পরের মাস৳২,০০০
নাম ও নম্বর দিয়ে শুরু করো

কিস্তির তারিখ ভর্তি হওয়ার তারিখ অনুযায়ী নির্ধারিত হবে।

মনে কোনো প্রশ্ন?

ভর্তির আগে
জেনে নাও।

আমাদের সঙ্গে কথা বলো
শুধু সফটওয়্যার বানানো শেখানো হবে?

না। ব্যবসার সমস্যা বোঝা, AI দিয়ে সফটওয়্যার তৈরি, গ্রাহককে ডেমো দেখানো, দাম ও বিক্রির প্রস্তাব তৈরি এবং দল নিয়ে কাজের প্রস্তুতি থাকবে।

আগে coding জানা লাগবে?

আগে coding জানা লাগবে না। কম্পিউটার প্রয়োজন এবং নিয়মিত শেখা ও অনুশীলনের সময় রাখতে হবে।

আয় বা চাকরি নিশ্চিত কি?

না। আয়, গ্রাহক, চাকরি বা বিনিয়োগ নিশ্চিত নয়। এগুলো দক্ষতা, কাজের মান, বাজার ও নিয়মিত প্রচেষ্টার ওপর নির্ভর করে।

সবাই কি শিক্ষার টিমে কাজ পাবে?

ব্যবসা শুরুর প্রস্তুতি সবার জন্য। শিক্ষার স্টার্টআপ টিমে কাজের সুযোগ দক্ষতা ও পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচিতদের জন্য।

কারা ভর্তি হতে পারবে?

তোমার বয়স ১৬ বছরের বেশি হলে এবং নতুন কিছু শেখা ও তৈরি করার আগ্রহ থাকলে এই প্রোগ্রামে যুক্ত হতে পারবে। নিয়মিত অনুশীলন ও নিজের সফটওয়্যার নিয়ে কাজ করার জন্য সময় দেওয়ার প্রস্তুতি থাকতে হবে।

লাইভ ক্লাস মিস হলে কী হবে?

রেকর্ডেড ক্লাসগুলো যেকোনো সময় দেখতে পারবে। লাইভ ক্লাসের রেকর্ডিংও থাকবে, যাতে কোনো ক্লাস মিস হলে পরে দেখে নিতে পারো।

মোট প্রোগ্রাম ফি কত?

মোট প্রোগ্রাম ফি ৬,০০০ টাকা।

পুরো ফি কি একসঙ্গে দিতে হবে?

না। ভর্তির সময় ২,০০০ টাকা, এরপর ২ মাস প্রতি মাসে ২,০০০ টাকা করে দিতে হবে।

ভর্তি হব কীভাবে?

নাম ও ফোন নম্বর দিয়ে শুরু করো, এরপর পেমেন্ট করো। নতুন অ্যাকাউন্টে ক্লাস দেখার আগে ফোনে পাঠানো কোড দিয়ে নম্বর যাচাই করবে। আগে অ্যাকাউন্ট থাকলে সেটি যাচাই করে এগোবে।

প্রথম ৭ দিনে ভালো না লাগলে কী করব?

রিফান্ড পলিসি পড়ে নির্ধারিত নিয়মে আমাদের সঙ্গে যোগাযোগ করো।

এবার তোমার পালা

আইডিয়াটা শুধু ভাবনায় নয়,
এবার কাজ শুরু হোক।

তৈরি থেকে বিক্রি, একা শেখা থেকে দল গড়ার প্রস্তুতি। প্রথমে ডেমো দেখো, তারপর সিদ্ধান্ত নাও।

এখনই ভর্তি হও

আজ ৳২,০০০ • মোট ৳৬,০০০

আলাদা পেজে খুলুন